মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫২:৫৩
শিরোনাম
● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

খালেদা জিয়ার উপহারের বাস পুনরায় নামকরণ করলেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৪৫
শেয়ার: mail
খালেদা জিয়ার উপহারের বাস পুনরায় নামকরণ করলেন ছাত্রদল নেতা

১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীদের জন্য উপহার দেওয়া বাসটির নাম পুনরায় ফিরিয়ে এনেছেন ছাত্রদল নেতা মাহমুদুল হাসান শান্ত। তিনি তেজগাঁও কলেজ ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।

দীর্ঘদিন ধরে কলেজের গ্যারেজে পরিত্যক্ত ও অবহেলিত অবস্থায় পড়ে ছিল ঐতিহাসিক এই বাসটি।

ছাত্রদল নেতা মাহমুদুল হাসান শান্ত জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাসটি দীর্ঘদিন সম্পূর্ণ অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। সে সময় রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন তেজগাঁও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বাসটির গায়ে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ও স্মারক মুছে ফেলে।

তিনি আরও জানান, ঐতিহাসিক এই বাসটিতে আবারও সগৌরবে বেগম খালেদা জিয়ার নাম পুনরায় সংযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি বাসটির পরিচিতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট স্থায়ীভাবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা ও কলেজ ঐতিহ্যের স্মারক তুলে ধরে এই ছাত্রনেতা বলেন, “সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে দেওয়া এই বাসটি কেবল একটি সাধারণ যানবাহন নয়; এটি আমাদের তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের জন্য তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি অনন্য উপহার ও স্মৃতিচিহ্ন। তাই এটি সচল করে যথাযথ সংরক্ষণ ও নিয়মিত ব্যবহার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খালেদা জিয়ার উপহারের বাস পুনরায় নামকরণ করলেন ছাত্রদল নেতা

বিস্তারিত কমেন্টে