সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:২০:৩৮
শিরোনাম
● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

পাবনার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস, ৬০ পরীক্ষার্থীর সবাই ফেল

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৩১
শেয়ার: mail
পাবনার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস, ৬০ পরীক্ষার্থীর সবাই ফেল

২০২৬ সালের এসএসসি ও সমমানের ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে পাবনার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি, ফলে অর্জিত হয়েছে শতভাগ অকৃতকার্য বা ‘শূন্য পাস’-এর লজ্জা।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, পাবনা জেলার তিনটি উপজেলার মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। যার মধ্যে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—

  • ভাঙ্গুড়া উপজেলা: মাগুরা দাখিল মাদ্রাসা (১৯ জন পরীক্ষার্থী) এবং সিকেবি আলিম মাদ্রাসা ভোকেশনাল শাখা (৭ জন পরীক্ষার্থী)।

  • ফরিদপুর উপজেলা: হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা (১৪ জন পরীক্ষার্থী)।

  • চাটমোহর উপজেলা: মহেলা মহিলা দাখিল মাদ্রাসা (২০ জন পরীক্ষার্থী)।

এমন হতাশাজনক ও নজিরবিহীন ফলাফলে স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক জানান, একই জেলার চারটি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীর পাস না করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। প্রতিষ্ঠানের পাঠদানের মান এবং এই চরম ফলাফল বিপর্যয়ের পেছনে কী কারণ রয়েছে, তা নিবিড়ভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবনার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস, ৬০ পরীক্ষার্থীর সবাই ফেল

বিস্তারিত কমেন্টে