রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:১৫

বৈষম্যহীন ক্যাম্পাস ও আত্মপরিচয়ের দাবিতে রাবিতে আদিবাসী দিবস পালিত

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:১৪
শেয়ার: mail
বৈষম্যহীন ক্যাম্পাস ও আত্মপরিচয়ের দাবিতে রাবিতে আদিবাসী দিবস পালিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আত্মপরিচয়ের স্বীকৃতি, মর্যাদা এবং বৈষম্যহীন শিক্ষাঙ্গনের জোরালো দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। সাংস্কৃতিক উদযাপনের আড়ালে ভাষা, ঐতিহ্য, খাদ্যাভ্যাস কিংবা কোটা নিয়ে ক্যাম্পাসে ঘটে চলা মনস্তাত্ত্বিক হেনস্তা ও বিদ্রূপ বন্ধের আহ্বান জানিয়েছেন আদিবাসী শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থী সংগঠনগুলোর তথ্যমতে, বর্তমানে রাবিতে ১৮৪ জন পাহাড়ি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তবে অভিযোগ উঠেছে, ক্যাম্পাসে তাদের বাংলা উচ্চারণ, ঐতিহ্যবাহী খাবার (যেমন নাপ্পি) এবং শারীরিক অবয়ব নিয়ে প্রায়শই বিদ্রূপাত্মক মন্তব্যের মুখোমুখি হতে হয়

হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী বিভা চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের নেতা শামীন ত্রিপুরা জানান, ভর্তি কোটা নিয়ে কিছু শিক্ষক ও শিক্ষার্থীদের সংবেদনহীন আচরণ আদিবাসী শিক্ষার্থীদের হীনমন্যতায় ফেলে। তাছাড়া, তাদের প্রধান সামাজিক উৎসবগুলোতে নূন্যতম ৫ দিনের ছুটি, ক্যাম্পাসে ধর্মীয় উপাসনালয় এবং হলে প্রার্থনার স্থান বরাদ্দের দাবি জানান তারা

রাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আদিল হাসান চৌধুরী বলেন, “পাহাড়ের এই সংকট কেবল একটি শব্দের বিতর্ক নয়; এর পেছনে ঔপনিবেশিক ইতিহাস, কাপ্তাই বাঁধের দরুন বাস্তুচ্যুতি এবং ভূমির সংবেদনশীল রাজনীতি জড়িয়ে রয়েছে। সমাধানকল্পে রাষ্ট্রের সদিচ্ছা ও উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি অত্যন্ত জরুরি।”

শিক্ষার্থীরা প্রত্যাশা করেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় বাংলাদেশ গঠনে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবে

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বৈষম্যহীন ক্যাম্পাস ও আত্মপরিচয়ের দাবিতে রাবিতে আদিবাসী দিবস পালিত

বিস্তারিত কমেন্টে