মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১৩:৫৪
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ

ববি প্রতিনিধি
ববি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৪৪
শেয়ার: mail
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ

বরিশাল-পটুয়াখালী (ঢাকা-কুয়াকাটা) মহাসড়কের দপদপিয়া সেতুতে বাসের ধাক্কায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত মারা গেছেন। রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।

ইয়াসিনের মৃত্যুর খবর ক্যাম্পাসে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তাঁরা গভীর রাতেই পুনরায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন এবং উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে রোববার বিকেলে দপদপিয়া সেতুর ওপর বিআরটিসি বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে গম্ভীরভাবে আহত হন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

দুর্ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শিক্ষার্থীরা প্রথম দফায় মহাসড়ক অবরোধ শুরু করেন, যা পরে রাত সাড়ে ৯টার দিকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু ইয়াসিনের মর্মান্তিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ক্ষোভ রূপ নেয় দীর্ঘস্থায়ী আন্দোলনে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ জানান, ঢাকা মেডিকেল থেকে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শেষ করে পরিবারের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থীর মৃত্যু, অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ

বিস্তারিত কমেন্টে