শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৪৬:১৮
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

গুরুদাসপুরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুর

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:২৪
শেয়ার: mail
গুরুদাসপুরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুর

নাটোরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তরা বাড়ির মূল ফটকের কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করে।

রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় এ হামলার ঘটনা ঘটে।

সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে হঠাৎ করেই বাড়ির সামনে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা জোরপূর্বক বাড়ির ভেতরেও ইটপাটকেল ছুড়ে মারলে ভবনের বেশ কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন শনিবার রাতে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। তিনি বর্তমানে একটি নাশকতার মামলায় কারাগারে রয়েছেন। তাঁর স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা বসতঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রিয়াজ হাসান জানান, একটি মিছিল যাওয়ার সময় হামলার চেষ্টার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ জমা হয়নি; লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গুরুদাসপুরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুর

বিস্তারিত কমেন্টে