চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫-এর সংখ্যা হ্রাস পেলেও পরীক্ষার ফলাফলকে ‘সুন্দর’ বলে আখ্যায়িত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক তথ্য প্রকাশ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ফলাফল কিছুটা খারাপ হয়েছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “আপনি খারাপ বলছেন কেন, সুন্দর রেজাল্ট হয়েছে।”
মূল্যায়ন ও নম্বর প্রদানের বিষয়ে মন্ত্রী মন্তব্য করে বলেন, “মন খুলে গান গাওয়া যায়, মনে খুলে নাম্বার দেওয়া যায় না।” তিনি উল্লেখ করেন যে শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতা ও মানদণ্ড বিবেচনা করেই সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে, যাতে শিক্ষার গুণগত মান বজায় থাকে।
kalprakash.com/IM