সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩৭:৪০
শিরোনাম
● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান ● কসবায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-মুখ বেঁধে জিম্মি পরিবারের সদস্যরা ● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● বঙ্গভবন নিরপেক্ষ থাকুক, ঠাকুরগাঁওয়ে চাই ইনসাফের নেতৃত্ব: রাশেদ প্রধান ● কসবায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-মুখ বেঁধে জিম্মি পরিবারের সদস্যরা ● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি

পাবিপ্রবির জুলাই-৬ হল থেকে ল্যাপটপ ও মানিব্যাগ চুরি

মো: মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
মো: মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ২:৩৫
শেয়ার: mail
পাবিপ্রবির জুলাই-৬ হল থেকে ল্যাপটপ ও মানিব্যাগ চুরি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবনির্মিত ‘জুলাই-৬ হল’ থেকে এক শিক্ষার্থীর মূল্যবান ল্যাপটপ এবং অপর শিক্ষার্থীর টাকার মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৯ আগস্ট) সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে হলটির ৮ম ও ৯ম তলার পৃথক দুটি কক্ষে এ চুরির ঘটনা ঘটে।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ৯ম তলার ৯৩৮ নম্বর কক্ষের বাসিন্দা ও আইসিই বিভাগের শিক্ষার্থী অভিষেক বাসাকের ৭০ হাজার টাকা মূল্যের একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ চুরি হয়। একই সময়ে হলটির ৮ম তলার ৮০৬ নম্বর কক্ষ থেকে স্থাপত্য বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী প্রত্যয় শাহরিয়ারের ১৮০০ টাকা, বিশ্ববিদ্যালয়ের আইডিকার্ড ও প্রয়োজনীয় তথ্য কার্ডসহ একটি মানিব্যাগ চুরি হয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী প্রত্যয় শাহরিয়ার বলেন, “স্থাপত্য বিভাগের কাজ শেষ করে রাত ৩টার দিকে রুমে এসে টেবিলে মানিব্যাগ রাখি। সকালে রুমমেট দরজা খোলা রেখে বের হলে বেলা ১১টার দিকে উঠে দেখি মানিব্যাগটি উধাও।”

অপর ভুক্তভোগী শিক্ষার্থী অভিষেকের রুমমেট ইমরান জানান, সকালে পারিবারিক জরুরি প্রয়োজনে তিনি রুমের দরজা চাপিয়ে বাইরে যান। পরবর্তীতে অভিষেক সাড়ে ১১টার দিকে পড়ার জন্য ল্যাপটপ খুঁজতে গেলে সেটি আর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই হলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে জানা যায়— হলের ৭ম, ৮ম ও ৯ নম্বর তলার সবকটি সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এমনকি হলের প্রধান ফটকের সিসিটিভি ফুটেজ থেকেও সন্দেহভাজন কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। এতে আবাসিক হলে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

ক্যামেরা নষ্টের বিষয়ে হলের প্রদেয় ব্যাখ্যায় জানানো হয়, অতি সম্প্রতি বজ্রপাতের কারণে সিসিটিভি নেটওয়ার্ক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ বিষয়ে জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থীদের থানায় অনতিবিলম্বে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। জিডির কপি প্রক্টর অফিস ও হল প্রভোস্টের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও চোর শনাক্তে জোর চেষ্টা চালাচ্ছে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবির জুলাই-৬ হল থেকে ল্যাপটপ ও মানিব্যাগ চুরি

বিস্তারিত কমেন্টে