শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪৭:০০
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবার পেল জেলা পরিষদের খাদ্য সহায়তা

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১:০১
শেয়ার: mail
ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবার পেল জেলা পরিষদের খাদ্য সহায়তা

রাঙামাটি প্রতিনিধি। ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকার কর্মহীন ও অসহায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (৯ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদী বাজারসংলগ্ন কারখানা বিভাগ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি। এ সময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মিন্টু, সদস্য আনোয়ার আজিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশা ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ি অঞ্চলের বহু পরিবার ভিটেমাটি, আসবাবপত্র ও জীবিকা হারিয়ে চরম সংকটে পড়েছে। এমন মানবিক বিপর্যয়ে প্রতিটি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। ৬ নম্বর ওয়ার্ডের পর পর্যায়ক্রমে রাঙামাটি পৌরসভার নয়টি ওয়ার্ডের দুর্যোগকবলিত পরিবারগুলোর মাঝেও ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

বিপুলসংখ্যক উপকারভোগীর উপস্থিতি সত্ত্বেও রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের দায়িত্বশীল ভূমিকা ও নিরাপত্তায় বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। দুর্যোগের এই মুহূর্তে খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করার পাশাপাশি স্থায়ী পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবার পেল জেলা পরিষদের খাদ্য সহায়তা

বিস্তারিত কমেন্টে