যশোর জেলা শাখা ও মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর আশু রোগমুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তন হলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া ও মোনাজাত মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অসুস্থ শীর্ষ দুই নেতার দ্রুত আরোগ্য ও রাজনৈতিক জীবনে স্বাভাবিক প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির মূল দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই দোয়া অনুষ্ঠানে অংশ নেন।
kalprakash.com/IM