রবিবার, ৯ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮ | রাত ৯:১২:১২

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:০৪
শেয়ার: mail
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার, জননিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) নতুন কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

রাঙামাটি পৌরসভা সংলগ্ন মৃধা ভবনের তৃতীয় তলায় স্থাপিত এ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে শনিবার (৮ আগস্ট) সকালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে নতুন কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মোক্তার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহজালাল রানা, হেফাজতে ইসলামের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ, রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, পিসিএনপি বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, পিসিএনপি রাঙামাটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, সাধারণ সম্পাদক হাবীব আজম, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসার রনি, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পিসিসিপি খাগড়াছড়ি জেলার প্রতিষ্ঠাতা সভাপতি সুমন আহম্মেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং পিসিসিপি বান্দরবান জেলার সিনিয়র সহ-সভাপতি জমির উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী পর্ব শেষে হেফাজতে ইসলাম রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক ও কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেমের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ে বসবাসরত বাঙালিসহ সব সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে কাজ করে যাচ্ছে। নতুন কেন্দ্রীয় কার্যালয় চালুর মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, পাহাড়ে বসবাসকারী সব সম্প্রদায়ের মানুষের জন্য সমান সাংবিধানিক ও নাগরিক অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিসিএনপি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি পাহাড়ের সশস্ত্র তৎপরতা, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে সংগঠনটি সর্বদা সোচ্চার থাকবে।

অনুষ্ঠানে বক্তারা ‘আদিবাসী’ স্বীকৃতির দাবির আড়ালে যেকোনো ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ ছাড়া বক্তারা পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ এবং আঞ্চলিক প্রশাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরে বলেন, “পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ একটি ঔপনিবেশিক আমলের আইন এবং স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় এ আইন সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। তাই এটি বাতিল করতে হবে।” একই সঙ্গে জাতীয় স্বার্থ, সংবিধান, রাষ্ট্রের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পার্বত্য অঞ্চলে গণতান্ত্রিক আলোচনার পরিবেশ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

বিস্তারিত কমেন্টে