শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৩:৩০

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ফোনে কথা বললেন মোদি-নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৪৪
শেয়ার: mail
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ফোনে কথা বললেন মোদি-নেতানিয়াহু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ফোন করে মোদির সঙ্গে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় তারা ভারত-ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, দুই নেতা ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অস্থিতিশীলতার মধ্যেই মিত্র দুই দেশের শীর্ষ নেতার এ আলোচনা অনুষ্ঠিত হলো।

এর আগে গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায় এবং চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক নৌযান চলাচলের স্বাধীনতা নিয়ে মতপার্থক্যের কারণে সেই আলোচনা পরে স্থবির হয়ে পড়ে।

গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ফোনে কথা বললেন মোদি-নেতানিয়াহু

বিস্তারিত কমেন্টে