রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:০২:৫৫
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

ভিনিসিয়ুসের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তি করল রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৪১
শেয়ার: mail
ভিনিসিয়ুসের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তি করল রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) লা লিগার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নতুন চুক্তির আওতায় ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

গত কয়েক মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসায় পরিণত হয়েছেন ভিনিসিয়ুস। তাকে ঘিরে সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও নতুন চুক্তির মাধ্যমে সেই সব জল্পনার অবসান ঘটিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়ালের হয়ে এখন পর্যন্ত ১২৮টি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০০টি গোল। আগামী বছর তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকায় বিনা ট্রান্সফার ফিতে তাকে হারানোর ঝুঁকি নিতে চায়নি ক্লাবটি। সে কারণেই আগেভাগেই দীর্ঘমেয়াদি নতুন চুক্তি সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ।

সম্প্রতি ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন ভিনিসিয়ুস। তবে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে এখন নতুন মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন এই তারকা উইঙ্গার।

এদিকে একই দিনে রিয়াল মাদ্রিদ আরও একটি বড় চুক্তির ঘোষণা দিয়েছে। জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে প্রায় ১৪০ মিলিয়ন ইউরো ক্লাব-রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভিনিসিয়ুসের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তি করল রিয়াল মাদ্রিদ

বিস্তারিত কমেন্টে