বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫৩:২৫

কসবায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের সভা ও দোয়া

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:১৬
শেয়ার: mail
কসবায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের সভা ও দোয়া

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কসবা উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে কসবার একটি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের পরিচালনায় অনুষ্ঠানের সূচনাতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে জীবনদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান ও বিশেষ বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অসামান্য আত্মত্যাগ দেশবাসীর অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের সংগ্রামে চিরকাল অনুপ্রেরণা জোগাবে। আন্দোলন-সংগ্রামে আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুচিকিৎসা, দ্রুত পুনর্বাসন এবং রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার দায়িত্ব।”

বক্তারা আরও উল্লেখ করেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনসাফ ও কল্যাণমূলক আদর্শের ভিত্তিতে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনা পর্ব শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত, আহত ও নিপীড়িতদের দ্রুগ আরোগ্য এবং দেশ-জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ, আলেম-ওলামা, সুধীজন ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের সভা ও দোয়া

বিস্তারিত কমেন্টে