পাবনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা এবং মেডিকেল কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই র্যালি বের হয়। র্যালিটি পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিউরোলজি ও ইউরোলজি বিভাগের নতুন কার্যক্রম কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা সিভিল সার্জন ড. আবুল কালাম আজাদ, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান এবং ড্যাব পাবনা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানসহ সংগঠনের নেতাকর্মীরা।
kalprakash.com/IM