মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৪:৫০
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

নালিতাবাড়ীতে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:০৯
শেয়ার: mail
নালিতাবাড়ীতে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে ঘুষ গ্রহণ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ এনে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ওই দলেরই স্থানীয় নেতৃবৃন্দ।

রোববার (২ আগস্ট) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০ নম্বর যোগানিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

উপজেলার কাপাসিয়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যোগানিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া। অভিযুক্তরা হলেন—যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন।

সংবাদ সম্মেলনে শেরপুর শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ যোগানিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের ছেলে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংগঠন পরিচালনা, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, সরকারি ও সামাজিক ভাতার সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ আদায়সহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

সংবাদ সম্মেলন থেকে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের হেয়-প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ এই ষড়যন্ত্র করছে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নালিতাবাড়ীতে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে