মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫০:০৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:১৫
শেয়ার: mail
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা জোনের আওতাধীন ওয়াছু, চৌধুরীঘাট ও চরপাড়া এলাকার অর্ধশতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

এছাড়াও ওয়াছু, চৌধুরীঘাট ও চরপাড়া এলাকার প্রায় দুই শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।

বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ত্রাণসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং মাটিরাঙ্গা জোন অধিনায়কসহ সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসার দাবিদার। আর্তমানবতার সেবায় পাহাড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান

বিস্তারিত কমেন্টে