মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৯:৩৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দুলারহাট থানা জামায়াতের গণমিছিল

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:১৫
শেয়ার: mail
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দুলারহাট থানা জামায়াতের গণমিছিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুগ বিচার, মানবতাবিরোধী অপরাধের দ্রুত নিষ্পত্তি, শহীদ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার, গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) দুলারহাট বাজারস্থ জামায়াতের কার্যালয় থেকে এক বিশাল গণমিছিল শুরু হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডের মাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দুলারহাট থানা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণমিছিলে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলামসহ উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ, চরম বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ জনগণের রক্তক্ষয়ী সংগ্রাম। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। অনতিবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের বিচারে গতি আনা, গণভোটের রায় কার্যকর করা এবং জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে।”

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দুলারহাট থানা জামায়াতের গণমিছিল

বিস্তারিত কমেন্টে