শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | দুপুর ২:৩০:৫২

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষকের মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:২৩
শেয়ার: mail
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষকের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নওগাঁয় বিআরটিসির একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় আ. ত. ম ইউসুফ (৪৫) নামে জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ. ত. ম ইউসুফ নিজের স্কুটি চালিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের দয়ালের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে তাঁর স্কুটির ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিক থেকে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস তাঁর ওপর উঠে পড়ে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের একাংশ জানান, মূলত অটোরিকশার আচমকা ধাক্কায় স্কুটিটি ছিটকে সরাসরি চাকার নিচে পড়ে যাওয়ায় বাসচালকের পক্ষে গাড়ি তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়ে যাবতীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward