মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:০৫:০৫
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশাল ছুটির সুযোগ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:১৯
শেয়ার: mail
আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশাল ছুটির সুযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আগস্ট মাসজুড়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলছে দীর্ঘ ছুটির সুযোগ। সাপ্তাহিক ছুটির পাশাপাশি জাতীয় ও ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসের সরকারি অবকাশ মিলিয়ে আগস্টে মোট ১২ দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে চলতি মাসে শ্রেণী কার্যক্রম চলবে মাত্র ১৯ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাস মিলিয়ে মোট ২৩ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে ১৭ দিন শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি এবং ৬ দিন বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি। ফলে এই দুই মাসে সর্বমোট ৩৮ দিন পাঠদান অনুষ্ঠিত হবে।

এর আগে চলতি মাসের ৩০ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ছিল। পরদিন এক দিন ক্লাস অনুষ্ঠিত হওয়ার পর শুরু হবে আগস্টের প্রথম সাপ্তাহিক ছুটি।

আগস্টের ১২ দিনের ছুটির হিসাব অনুযায়ী ৯ দিন থাকবে সাপ্তাহিক ছুটি। বাকি ৩ দিন সরকারি ছুটি— ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সব মিলিয়ে আগস্টে মোট ১৯ দিন শ্রেণীকক্ষের পাঠদান চলবে।

একইভাবে সেপ্টেম্বর মাসেও থাকবে ছুটির ছোঁয়া। সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সেপ্টেম্বর মাসেও ক্লাস অনুষ্ঠিত হবে মাত্র ১৯ দিন।

শিক্ষাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত এই ২৩ দিনের নিয়মিত ছুটির বাইরেও কোনো প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া কিংবা জরুরি কোনো পরিস্থিতিতে প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশাল ছুটির সুযোগ

বিস্তারিত কমেন্টে