বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫৯:৩০
শিরোনাম
ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস তেলের দাম কমলে ভাড়াও কমবে: প্রতিশ্রুতি মন্ত্রীর গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ নাটোরের বাগাতিপাড়ায় সরকারি-বেসরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার উদ্বোধন গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:২১
শেয়ার: mail
ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের উদ্দেশ্যে সোমবার ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন।

ইসরায়েলের সরকারি অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন নেতানিয়াহু। সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

সফরের আগে রোববার নেতানিয়াহু জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গ্রেপ্তারের আহ্বান সত্ত্বেও তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনা বজায় রেখেছেন।

এর আগে জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা উচিত।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

উল্লেখ্য, গাজায় সংঘাত চলাকালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: আনাদোলু

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ট্রাম্পের সাথে বৈঠক করতে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

বিস্তারিত কমেন্টে