বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১১:২০
শিরোনাম
অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ অপ্রতিম হত্যায় আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩

রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসে প্রাণ গেল ৫ বিদেশি পর্বতারোহীর

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:১৬
শেয়ার: mail
রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসে প্রাণ গেল ৫ বিদেশি পর্বতারোহীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসে পাঁচ বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা বসনিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। রোববার ২৬ জুলাই রুশ কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাত সদস্যের একটি বিদেশি পর্বতারোহী দল ২৪ জুলাই মাউন্ট এলব্রুসে আরোহণ শুরু করে। পরদিন সন্ধ্যায় হঠাৎ আবহাওয়ার দ্রুত অবনতি হলে দলটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে।

স্থানীয় প্রসিকিউটর কার্যালয়ের তথ্যমতে, দলের একজন সদস্য নিচে নেমে এসে উদ্ধারকারী কর্তৃপক্ষকে জানান, প্রায় ৫ হাজার ১০০ মিটার উচ্চতায় দলের দুই সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন।

প্রাথমিকভাবে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও পরবর্তী উদ্ধার অভিযানে আরও তিন পর্বতারোহীর মরদেহ পাওয়া যায়। একই সাথে দলের আরেক সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ পাঁচ পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ঘটনাটিকে এক বড় ধরনের ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। দুর্ঘটনার কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে রুশ কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসে প্রাণ গেল ৫ বিদেশি পর্বতারোহীর

বিস্তারিত কমেন্টে