বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:১৯:৫২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

কসবা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ভাইভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২:০৬
শেয়ার: mail
কসবা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ভাইভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী (এনুমারেটর) ও সুপারভাইজার নিয়োগের জন্য কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে মৌখিক পরীক্ষা (ভাইভা) অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ ভাইভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ বোর্ড প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগ দক্ষতা, তথ্য সংগ্রহে সক্ষমতা এবং দায়িত্ব পালনের মানসিকতা যাচাই করে মৌখিক পরীক্ষা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তদারকির দায়িত্ব পালন করবেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দক্ষ জনবল নিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাইভা শেষে দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কসবা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ভাইভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে