মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪৭:১৩
শিরোনাম
● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, কিশোর আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:৫১
শেয়ার: mail
৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, কিশোর আটক

যশোরের শার্শা উপজেলার ফুলসারা গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে। আটক নাইম হোসাইন (১৪) শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবার নিজ বাড়ির পাশেই একটি মুদি দোকান রয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি নাশতা করার জন্য বাড়ির ভেতরে গেলে তার ৬ বছর বয়সী মেয়েটি দোকানে একা ছিল। এ সময় নাইম হোসাইন দোকানে এসে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা নাইমকে শনাক্ত করেন। এরপর তার বাড়ি থেকে তাকে আটক করে গণপিটুনি দিয়ে শার্শা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পরে অভিযুক্ত নাইম হোসাইনকে আটক করে থানায় আনা হয়। ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়া শিশুটিকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা (মামলা নং-৩১, তারিখ: ২৩ জুলাই) দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে যশোরে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, কিশোর আটক

বিস্তারিত কমেন্টে