মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫৪:২৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, শতভাগ উপস্থিতি নিশ্চিতের আহ্বান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:২৪
শেয়ার: mail
শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, শতভাগ উপস্থিতি নিশ্চিতের আহ্বান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত এবং অভিভাবকদের সচেতন ভূমিকা জোরদারের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান। স্বাগত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মুরাদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক। এছাড়া শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক এফ. এম. আজগর আলী এবং অভিভাবকদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয় ও পরিবারের যৌথ দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার নিরুৎসাহিত করা, শিক্ষার্থীদের মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে না আসার বিষয়ে সচেতনতা সৃষ্টি, গাইড বইয়ের পরিবর্তে মূল পাঠ্যবইভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া এবং অপ্রয়োজনীয় প্রাইভেট ও কোচিংয়ের ওপর নির্ভরতা কমিয়ে শ্রেণিকক্ষের পাঠদানকে অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

সমাবেশ শেষে উপস্থিত অভিভাবকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, শতভাগ উপস্থিতি নিশ্চিতের আহ্বান

বিস্তারিত কমেন্টে