মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:১৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৩৮
শেয়ার: mail
মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা পঞ্চম দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৫৯ ডলারে পৌঁছায়, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ দশমিক ২২ ডলার।

বিশ্লেষকদের মতে, শুধু হরমুজ প্রণালিই নয়, এখন বাব আল-মান্দেব প্রণালিতেও জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিপিং-সংক্রান্ত তথ্য অনুযায়ী, হামলার মধ্যেও সৌদি আরবের প্রায় ৪০ লাখ ব্যারেল তেল বহনকারী দুটি চীনা সুপারট্যাংকার বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করেছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, গত এক মাসে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৯০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ লাখ ব্যারেল বিকল্প পথে সরিয়ে নেওয়া কঠিন হতে পারে, যদি এ অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ব্যাহত হয়।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর আগুনে পুড়ে যায় এবং আরও দুটি ট্যাংকার ফিরে যেতে বাধ্য হয়। তাদের দাবি, হরমুজ প্রণালি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলাকালে ইরানের সমন্বয় ছাড়া কোনো জাহাজ প্রবেশ বা বের হতে পারবে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা দ্বাদশ রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা হলে তার জবাবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আরও হামলা চালানো হবে।

গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে উৎপাদন কমে যাওয়া, গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং বৈশ্বিক তেলের মজুত কমতে থাকায় জুলাই ও আগস্টজুড়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উচ্চ অবস্থানে থাকতে পারে।

এদিকে রাশিয়ার ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় ইউরোপে ডিজেলের মুনাফার মার্জিনও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম

বিস্তারিত কমেন্টে