বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | ভোর ৪:০১:২৪

খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ জিয়াউল কামাল আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:২১
শেয়ার: mail
খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ জিয়াউল কামাল আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর মাওলানা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল (জাকারিয়া) আহলে সুন্নাত ওয়াল জামা‘আত (ব্রাহ্মণবাড়িয়া)-এর ২০২৫–২০২৮ মেয়াদের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুবসেনার নেতা মো. রাকিব মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক শুভেচ্ছা বার্তায় বলেন, আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামা‘আত (ব্রাহ্মণবাড়িয়া)-এর ২০২৫–২০২৮ মেয়াদের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় মাওলানা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল (জাকারিয়া)-কে প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ। তাঁর এই পথচলা দ্বীন ও মিল্লাতের খেদমতে আরও সাফল্যমণ্ডিত হোক—এ দোয়া করি।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ইসলামের সুমহান আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকিদা এবং দ্বীনি খেদমতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, যেন তিনি সুস্থতা, দীর্ঘায়ু ও তাওফিক দান করেন এবং দ্বীন ও মিল্লাতের কল্যাণে তাঁর কার্যক্রম আরও বেগবান হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward