মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:০৪:০৫
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: কারখানায় মিলল প্রায় ৫০ কার্টন সন্দেহভাজন ভেজাল ঘি, আটক ২

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৫৬
শেয়ার: mail
লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: কারখানায় মিলল প্রায় ৫০ কার্টন সন্দেহভাজন ভেজাল ঘি, আটক ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্যপণ্য তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০ কার্টন সন্দেহভাজন ভেজাল ঘি উদ্ধার করা হয়েছে। জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিক শিল্পনগরী এলাকার আবু তাহের ছানা ফ্যাক্টরি ও মেসার্স তাহেরা ছানা ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় ৫০ কার্টন সন্দেহভাজন ভেজাল ঘি উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার মালিক আব্দুল মান্নান এবং তার ভাই জিল্লার রহমানকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আটক দুজনই লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর রুহিতা গ্রামের বাসিন্দা।

তবে উদ্ধার করা পণ্যগুলোতে কী ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে এবং সেগুলো মানবদেহের জন্য কতটা ক্ষতিকর, তা পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে কারখানাটিতে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

অভিযানে জেলা গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টরা জানিয়েছেন, খাদ্যপণ্যে ভেজাল মিশিয়ে মানুষের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলার অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: কারখানায় মিলল প্রায় ৫০ কার্টন সন্দেহভাজন ভেজাল ঘি, আটক ২

বিস্তারিত কমেন্টে