বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০১:১১
শিরোনাম
● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা

রাবি শিক্ষার্থীদের উদ্যোগে RU Connect অ্যাপ, এক প্ল্যাটফর্মেই বিশ্ববিদ্যালয়ের নানা সেবা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:০০
শেয়ার: mail
রাবি শিক্ষার্থীদের উদ্যোগে RU Connect অ্যাপ, এক প্ল্যাটফর্মেই বিশ্ববিদ্যালয়ের নানা সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা এক প্ল্যাটফর্মে আনতে RU Connect নামে একটি তথ্যভিত্তিক অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই শিক্ষার্থী নাজমুল হাসান ও সুজন প্রধান।

Butterfly Devs-এর তৈরি এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে উন্মুক্ত রয়েছে। অ্যাপটির মূল উদ্দেশ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন কমিউনিটিকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত করা।

ডেভেলপারদের তথ্য অনুযায়ী, RU Connect অ্যাপে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট, অ্যালামনাই নেটওয়ার্ক, স্টুডেন্ট কমিউনিটি ও সংগঠন ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ব্যবসায়িক মার্কেটপ্লেস, রাবি মেডিকেলের সেবাসংক্রান্ত তথ্য, ব্লাড ডোনার ডাটাবেজ, চাকরির বিজ্ঞপ্তি ও ক্যারিয়ার তথ্য, শিক্ষার্থীদের জন্য রিসোর্স হাব, বিশ্ববিদ্যালয়ের বাসের সময়সূচি, রাকসু (RUCSU) সম্পর্কিত তথ্য এবং বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত গুরুত্বপূর্ণ লিংকসহ বিভিন্ন সেবা রয়েছে।

অ্যাপটির অন্যতম প্রতিষ্ঠাতা নাজমুল হাসান বলেন, আমাদের লক্ষ্য ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং বিভিন্ন সংগঠনকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত করা, যাতে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও সেবাগুলো এক জায়গায় সহজেই পাওয়া যায়।

তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস, এই অ্যাপটি শিক্ষার্থীদের দৈনন্দিন বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সহজ, সংগঠিত ও ডিজিটাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য একটি কার্যকর তথ্যভিত্তিক সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ডেভেলপারদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত নতুন ফিচার ও তথ্য সংযোজনের মাধ্যমে অ্যাপটিকে আরও সমৃদ্ধ করা হবে, যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব সদস্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যসেবা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রাবি শিক্ষার্থীদের উদ্যোগে RU Connect অ্যাপ, এক প্ল্যাটফর্মেই বিশ্ববিদ্যালয়ের নানা সেবা

বিস্তারিত কমেন্টে