মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ২:২৪:৫২

বৃদ্ধকে নতুন ঘর উপহার দিল সেনাবাহিনী

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ২:৫২
শেয়ার: mail
বৃদ্ধকে নতুন ঘর উপহার দিল সেনাবাহিনী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এক গৃহহীন বৃদ্ধকে নতুন ঘর উপহার দিয়েছে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন।

রোববার (১৯ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্তমাস্টারপাড়ার বাসিন্দা কচাকলা ত্রিপুরার কাছে ঘরটি হস্তান্তর করেন।

জানা গেছে, টানা বর্ষণে বৃদ্ধের মাটির ঘরটি ধসে পড়ে। খবর পেয়ে গত ১৩ জুলাই মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নেন এবং দ্রুত সময়ের মধ্যে একটি নিরাপদ বসতঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ঘর নির্মাণ শেষে রোববার সেটি বৃদ্ধের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক সুনি ত্রিপুরা, স্থানীয় কার্বারী, হেডম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে আর্তমানবতার সেবায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ের শান্তি ও সম্প্রীতি বজায় রেখে আগামী দিনেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাঁর জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। তিনি সেনাবাহিনীর সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward