মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৩:৫৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে ‘ঘুরতে নেওয়ার’ নামে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ একাধিক শিক্ষার্থী

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:২৭
শেয়ার: mail
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে ‘ঘুরতে নেওয়ার’ নামে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ একাধিক শিক্ষার্থী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নবীনবরণ অনুষ্ঠানের দিন সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে নবীনদের র‍্যাগিং ও হয়রানির অভিযোগ উঠেছে।

একাধিক নবীন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ জুলাই নবীনবরণ অনুষ্ঠান শেষে সিনিয়ররা তাঁদের ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছানোর পর নবীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, মানিব্যাগ, ঘড়িসহ ব্যক্তিগত জিনিসপত্র জমা রাখতে বাধ্য করা হয়। এরপর প্রায় পাঁচ ঘণ্টা তাঁদের সেখানে আটকে রাখা হয়। পরে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

নবীন শিক্ষার্থীদের দাবি, এ সময় সিনিয়ররা তাঁদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের মানসিক হয়রানি করেন। এ ঘটনায় এক নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। আতঙ্কে অনেক শিক্ষার্থী কান্নাকাটি করেন বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন শিক্ষার্থীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে ‘ঘুরতে নেওয়ার’ নামে র‍্যাগিংয়ের অভিযোগ, অসুস্থ একাধিক শিক্ষার্থী

বিস্তারিত কমেন্টে