বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৩:১৯
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৩১
শেয়ার: mail
হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (ডিজিএমএ) স্থানীয় জাহাজ মালিক ও নাবিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেয়।

ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ। দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে ৩ লাখ ২০ হাজারের বেশি ভারতীয় নাবিক বাণিজ্যিক জাহাজে কর্মরত ছিলেন। তবে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত বাড়তে থাকায় ওই অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ডিজিএমএর জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ বা মোতায়েন না করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, তারা ওই অঞ্চলের পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারতীয় নাবিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সংঘাতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় অন্তত দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সিফেয়ারার-ফার্স্ট নামে একটি জরুরি কর্মসূচি ঘোষণা করেন। এর লক্ষ্য পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে চলাচলকারী জাহাজে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাগুলোকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

সূত্র: এএফপি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞা

বিস্তারিত কমেন্টে