শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৩৮:০৪
শিরোনাম
● মমতার পর দিল্লিতে আটক অরবিন্দ কেজরিওয়াল ● স্তন ক্যান্সার সচেতনতায় ইবিতে গোলাপী সড়ক শোভাযাত্রা ● কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ● আল-নাসরকে জেতানোর পর রোনালদোকে নিয়ে পর্তুগালের বার্তা ● নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প ● দিল্লিতে মমতা আটক ● সিজেপি নেতাদের আটকের প্রতিবাদে দিল্লিতে যাদব-ভূষণের মিছিল ● ট্রাম্পের নোবেল পাওয়ার আশা করেছিলেন শেহবাজ শরিফ ● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● মমতার পর দিল্লিতে আটক অরবিন্দ কেজরিওয়াল ● স্তন ক্যান্সার সচেতনতায় ইবিতে গোলাপী সড়ক শোভাযাত্রা ● কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ● আল-নাসরকে জেতানোর পর রোনালদোকে নিয়ে পর্তুগালের বার্তা ● নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প ● দিল্লিতে মমতা আটক ● সিজেপি নেতাদের আটকের প্রতিবাদে দিল্লিতে যাদব-ভূষণের মিছিল ● ট্রাম্পের নোবেল পাওয়ার আশা করেছিলেন শেহবাজ শরিফ ● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা

চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মনি ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১২:২৬
শেয়ার: mail
চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মনি ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ২ নম্বর চর আমখাওয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

গত ২৭ জুন ২০২৬ দেওয়ানগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি মো. রেজাউল করিম (বাবলু) এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. মনিরুজ্জামান (মনি) সভাপতি এবং মো. আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদে রয়েছেন—

  • সিনিয়র সহ-সভাপতি: মো. নাছির উদ্দিন
  • সহ-সভাপতি: মো. রফিকুল ইসলাম নবীন
  • যুগ্ম সাধারণ সম্পাদক: মো. শাহিদুল ইসলাম
  • সাংগঠনিক সম্পাদক: এস এম নজরুল ইসলাম
  • সহ-সাংগঠনিক সম্পাদক: মো. ইমান আলী
  • কোষাধ্যক্ষ: মো. নুর আলম
  • দপ্তর সম্পাদক: মো. শফিকুল ইসলাম
  • শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. আশিকুর রহমান বাবু
  • প্রচার সম্পাদক: মো. বাবুল আক্তার বাবু

দলীয় সূত্রে জানা গেছে, ১০১ সদস্যের এ কমিটিতে তৃণমূলের নির্যাতিত, ত্যাগী, পরিচ্ছন্ন ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর এক বিবৃতিতে উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে আগামী দিনে কৃষকদের অধিকার আদায় ও গণতন্ত্র টিকিয়ে রাখার আন্দোলনে এ কমিটি সক্রিয় থাকবে।

নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান (মনি) বলেন, পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিতে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, তৃণমূলের নির্যাতিত, সৎ, ত্যাগী ও সক্রিয় কর্মীদের নিয়ে এ কমিটি অনুমোদন দেওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি মো. রেজাউল করিম (বাবলু) ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মনি ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক

বিস্তারিত কমেন্টে