শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৩২:২৫
শিরোনাম
● দীপকে, নেহা, মমতা, কেজরিওয়ালসহ দিল্লিতে আটক হাজার হাজার ● মমতার পর দিল্লিতে আটক অরবিন্দ কেজরিওয়াল ● স্তন ক্যান্সার সচেতনতায় ইবিতে গোলাপী সড়ক শোভাযাত্রা ● কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ● আল-নাসরকে জেতানোর পর রোনালদোকে নিয়ে পর্তুগালের বার্তা ● নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প ● দিল্লিতে মমতা আটক ● সিজেপি নেতাদের আটকের প্রতিবাদে দিল্লিতে যাদব-ভূষণের মিছিল ● ট্রাম্পের নোবেল পাওয়ার আশা করেছিলেন শেহবাজ শরিফ ● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● দীপকে, নেহা, মমতা, কেজরিওয়ালসহ দিল্লিতে আটক হাজার হাজার ● মমতার পর দিল্লিতে আটক অরবিন্দ কেজরিওয়াল ● স্তন ক্যান্সার সচেতনতায় ইবিতে গোলাপী সড়ক শোভাযাত্রা ● কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ● আল-নাসরকে জেতানোর পর রোনালদোকে নিয়ে পর্তুগালের বার্তা ● নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প ● দিল্লিতে মমতা আটক ● সিজেপি নেতাদের আটকের প্রতিবাদে দিল্লিতে যাদব-ভূষণের মিছিল ● ট্রাম্পের নোবেল পাওয়ার আশা করেছিলেন শেহবাজ শরিফ ● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ট্রাম্পের নোবেল পাওয়ার আশা করেছিলেন শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:৫৪
শেয়ার: mail
ট্রাম্পের নোবেল পাওয়ার আশা করেছিলেন শেহবাজ শরিফ

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (৯ অক্টোবর) নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে সমাজমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লে। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারের জন্য দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অশ্বেতাঙ্গ এই নারী বিচারকের নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

তবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রাপকদের আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ইচ্ছা তিনি দীর্ঘদিন ধরেই প্রকাশ করে আসছেন।

গত ৭ অক্টোবর তিনি বলেন, এই পুরস্কার তাঁর প্রাপ্য বলে তিনি মনে করেন। তবে নোবেল কমিটি তাঁকে পুরস্কার দেবে কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক সংঘাত মেটাতে নিজের ভূমিকার কথা তুলে ধরে একাধিকবার নোবেল পাওয়ার দাবি জানিয়েছেন ট্রাম্প।

এক্সে ওই পোস্টে শেহবাজ বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সময়মতো হস্তক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে সাহায্য হয়েছিল, যা এখনও বহাল রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ভূমিকার স্বীকৃতি হিসেবে পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। পাকিস্তান আশা প্রকাশ করেছে, এ অঞ্চলে শান্তি বজায় রাখা এবং সংঘাত এড়াতে ট্রাম্পের প্রচেষ্টা এবার যথাযথ স্বীকৃতি পাবে।’

এ বছর এই পুরস্কারের জন্য মোট ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংগঠন রয়েছে। তবে মনোনয়নের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয় না। নিয়ম অনুযায়ী মনোনয়ন-সংক্রান্ত নথি ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ট্রাম্পের নোবেল পাওয়ার আশা করেছিলেন শেহবাজ শরিফ

বিস্তারিত কমেন্টে