মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:২৫:৩৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

নিজের নাম থেকে বাবার পদবি ত্যাগ করলেন নেতানিয়াহুর ছেলে

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
নিজের নাম থেকে বাবার পদবি ত্যাগ করলেন নেতানিয়াহুর ছেলে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম ও পদবি পরিবর্তন করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় দেড় বছর ধরে তিনি সরকারি নথিতে ইয়োনাতান হান নামে নিবন্ধিত রয়েছেন।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করসংক্রান্ত নথিতে তার নাম ছিল ইয়াইর নেতানিয়াহু। তবে চলতি বছরের নথিতে একই পরিচয় নম্বরের বিপরীতে ইয়োনাতান হান নাম দেখা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সমালোচনা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপ বাড়ার মধ্যেই তার ছেলের নাম পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে। তবে ইয়াইর কেন নাম ও পদবি পরিবর্তন করেছেন, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এমন ঘটনা এই প্রথম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এর আগে নেতানিয়াহুর ছেলে নিজেকে ইয়াইর হুন নামে পরিচয় দিয়েছিলেন। হুন ছিল তার মা সারা নেতানিয়াহুর বাবা শমুয়েলের পারিবারিক পদবি, যা পরে পরিবর্তন করে বেন আর্টজি রাখা হয়।

অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি। পাশাপাশি গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানারও মুখোমুখি রয়েছেন তিনি।

এ ছাড়া নেতানিয়াহুর পরিবারেও নাম পরিবর্তনের ঘটনা নতুন নয়। ইয়াইরের ভাই অ্যাভনার কয়েক বছর আগে নিজের নাম পরিবর্তন করে আভি সেগাল রাখেন। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, নজরদারি এড়াতে ওই নাম ব্যবহার করে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন।

এ ছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুও ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রে বসবাসের সময় বেন নিতাই নামে পরিচিত ছিলেন। পরে তিনি জানান, সে সময় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা থেকেই ওই নাম ব্যবহার করেছিলেন।

হারেৎজ বলছে, নেতানিয়াহু পরিবারের নাম পরিবর্তনের ইতিহাস আরও পুরোনো। ১৯২০-এর দশকে পোল্যান্ড থেকে ঐতিহাসিক ফিলিস্তিনে এসে বসতি স্থাপনের পর নেতানিয়াহুর বাবা বেনজিয়ন মিলেইকোভস্কি নিজের পদবি পরিবর্তন করে বেনজিয়ন নেতানিয়াহু রাখেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় নামের পরিবর্তে হিব্রু নাম গ্রহণ করা ছিল বৃহত্তর জায়নবাদী প্রথার একটি অংশ। এর মাধ্যমে বসতি স্থাপনকারীরা যে ভূখণ্ডে বসতি গড়ে তুলছিল, সেখানে নিজেদের নতুন পরিচয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। ইসরায়েলের বেশ কয়েকজন নেতাও একই ধারা অনুসরণ করেছিলেন। দেশটির প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন পোল্যান্ডে ডেভিড গ্রুয়েন নামে জন্মগ্রহণ করেছিলেন।

সূত্র: মিডল ইস্ট আই

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নিজের নাম থেকে বাবার পদবি ত্যাগ করলেন নেতানিয়াহুর ছেলে

বিস্তারিত কমেন্টে