বাংলাদেশ ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিরোধ দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিরোধ দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জুলাই গণ-আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেরণাকে ধারণ এবং শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বৃক্ষের চারা বিতরণ করা হয়।

এ বিষয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর হোসেন মিশকাত বলেন, প্রতিটি চারা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক এবং প্রতিটি সবুজ গাছ একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার বহন করে।

কুবি শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, শহিদদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে। প্রতিটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের অঙ্গীকার এবং দেশপ্রেমের এক জীবন্ত প্রতীক। আসুন, সবাই মিলে সবুজ বাংলাদেশ গড়ে তুলি।

kalprakash.com/IM

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

প্রতিরোধ দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রকাশিত: ০৪:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬