বাংলাদেশ ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা

পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

বুধবার (০৮ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাছের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন ভ্যানচালক নাছের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তাকে আটকায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে ও গলা কেটে পালিয়ে যায়। পরে আহত নাছের দৌঁড়ে পার্শ্ববর্তী জনৈক সবুজের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে সেখানেই পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক নাছের।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করার পর স্বজনদের জানানো হয়। পরে স্বজনরা গিয়ে মরদেহ নাছেরের বলে নিশ্চিত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সহকারী পুলিশ সুপার আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তারপরও ঘটনাটি আরো খতিয়ে দেখতে এবং জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা

প্রকাশিত: ১২:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬