শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১৯:৪২

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৪৯
শেয়ার: mail
দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। দলের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং ইউএস সকার ফেডারেশনের নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল। ফিফার ডিসিপ্লিনারি প্রিভিউ বা শাস্তিমূলক তালিকায় তাদের নাম প্রকাশের পর বিষয়টি সামনে আসে। তবে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি ফিফা।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচ শেষে ফিফার ম্যাচ প্রোটোকল ভঙ্গ এবং অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, ঘটনাটি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকের ধারণা, ওই ম্যাচে লাল কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে বরখাস্তের বিষয়টি সম্পর্কিত হতে পারে। অভিযোগ রয়েছে, বহিষ্কৃত হওয়ার পরও বালোগুন মাঠে ফিরে সতীর্থদের সঙ্গে গোল উদযাপনে অংশ নেন, যা ফিফার নিয়মের পরিপন্থী।

তবে ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের সঙ্গে বালোগুনের নিষেধাজ্ঞা বা তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলানোর কোনো সম্পর্ক নেই।

ফেডারেশন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। তাদের ভাষ্য, বিষয়টি সম্পূর্ণভাবে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়ার আওতাধীন। অন্যদিকে, ফিফাও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে ইউএস সকার ফেডারেশনের সঙ্গে যুক্ত এবং ২০২০ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। আর ফ্র্যাঙ্ক প্যানেল নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও সিআইএসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থায় দায়িত্ব পালন করেছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

বিস্তারিত কমেন্টে