সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:১৮:৫০

স্কুল ফিডিংয়ের অনিয়মে কঠোর ব্যবস্থার নির্দেশ

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫৮
শেয়ার: mail
স্কুল ফিডিংয়ের অনিয়মে কঠোর ব্যবস্থার নির্দেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমে প্রকাশিত ‘স্কুল ফিডিংয়ে চরম বিশৃঙ্খলা’ শীর্ষক প্রতিবেদনের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর নির্দেশনার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলো দ্রুত যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতি গ্রহণযোগ্য হবে না। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঠিকাদারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মানসম্মত ও নির্ধারিত পরিমাণ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। স্কুল ফিডিং কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, কর্মসূচির তদারকি জোরদারে অভিভাবকদের সমন্বয়ে ৫ সদস্যের গার্ডিয়ান কমিটি গঠন, আকস্মিক পরিদর্শন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যেই স্কুল ফিডিং কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির মান বজায় রাখতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

স্কুল ফিডিংয়ের অনিয়মে কঠোর ব্যবস্থার নির্দেশ

বিস্তারিত কমেন্টে