সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৬:২৩

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:২৪
শেয়ার: mail
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ‘দ্য ডেইলি স্টার’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল সভাপতি এবং ‘দৈনিক আমাদের সময়’-এর ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে প্রতিষ্ঠাকালীন অর্থসম্পাদক ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আরিফ-উজ-জামান কোরবান (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী (স্টুডেন্ট জার্নাল), অর্থসম্পাদক দীন ইসলাম (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মুনান হাওলাদার (দ্য ঢাকা ডায়েরি), প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু (ঢাকা স্ট্রিম/বাংলা স্ট্রিম), দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা (ডেইলি সানশাইন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত আল খালেদ (ব্রেকিং নিউজ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান (দৈনিক আজকের বাংলা)।

নবগঠিত কমিটিতে সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী (চ্যানেল ২৪/সোনার দেশ) এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ (সময়ের আলো) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত

বিস্তারিত কমেন্টে