রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৭:৪৭
শিরোনাম
বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার ইবিতে সহিংসতা ও অস্ত্রের মহড়ায় সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের গভীর উদ্বেগ বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বেড়ে ১৮ হাজার ডলার ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা

কুবির চিত্তনামার নেতৃত্বে ফাহাদ-রিক্তা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:০৬
শেয়ার: mail
কুবির চিত্তনামার নেতৃত্বে ফাহাদ-রিক্তা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘চিন্তা ও চিত্তের প্রকাশ ঘটুক, মূল্যবোধের চর্চা হোক’— এই মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাহিত্য ও মূল্যবোধভিত্তিক সংগঠন চিত্তনামার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির নবীনবরণ অনুষ্ঠান।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফাহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিক্তা চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পরে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংগঠনের বিদায়ী সভাপতি মারুফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ রায়হান এবং শিশু ও কিশোর মেলা সাহিত্য সংগঠনের সম্পাদক দীপা মজুমদার।

নবনির্বাচিত সভাপতি আল ফাহাদ বলেন, “সংগঠনের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে পূর্বসূরিদের ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে বর্তমান সময়ে মূল্যবোধের চর্চা ও মানবিকতা জাগ্রত রাখতে আমরা কাজ করে যাব।”

সাধারণ সম্পাদক রিক্তা চক্রবর্তী বলেন, “চিত্তনামা মানুষের হয়ে ওঠা, চিন্তার বিকাশ এবং মূল্যবোধ চর্চার একটি প্ল্যাটফর্ম। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা করছি।”

প্রধান অতিথির বক্তব্যে ড. নাহিদা বেগম বলেন, “স্বাধীন ও সাহসের সঙ্গে চিত্তের কথা প্রকাশ করাই চিত্তনামার মূল শক্তি। ছোট পরিসরে যাত্রা শুরু করলেও সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠা সংগঠনটিকে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিয়ে যাবে।”

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কুবির চিত্তনামার নেতৃত্বে ফাহাদ-রিক্তা

বিস্তারিত কমেন্টে