সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:২৩:১৫
শিরোনাম
● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

ইউজিসির নির্দেশনায় কুবির বাজেটে গবেষণায় আলাদা বরাদ্দ নেই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৫৭
শেয়ার: mail
ইউজিসির নির্দেশনায় কুবির বাজেটে গবেষণায় আলাদা বরাদ্দ নেই

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২০২৭ অর্থবছরের ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকার অনুমোদিত বাজেটে গবেষণা খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার কারণেই এ খাতে পৃথক বরাদ্দ রাখা হয়নি। গবেষণা ও স্কলারশিপের অর্থ ইউজিসির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে বণ্টন করা হবে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১১০তম সিন্ডিকেট সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বাজেট উপস্থাপন করেন।

অনুমোদিত বাজেট অনুযায়ী, মোট বাজেটের পরিমাণ ৮৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে ইউজিসি থেকে ৭১ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ৮ কোটি ৭৫ লাখ টাকা এবং প্রারম্ভিক জের হিসেবে ২ কোটি ১ লাখ ৮২ হাজার টাকা ধরা হয়েছে। বাজেটে ঘাটতি রয়েছে ৯০ লাখ ৯৮ হাজার টাকা।

বাজেটে সর্বোচ্চ ৬০ দশমিক ৬৫ শতাংশ অর্থাৎ প্রায় ৫০ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকা বেতন-ভাতা ও পেনশন খাতে বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন শূন্য দশমিক ৫৩ শতাংশ অর্থাৎ প্রায় ৪৪ লাখ ১৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে অনুদান খাতে। তবে গবেষণার জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও বিদেশি বৃত্তির জন্য ইউজিসি কেন্দ্রীয়ভাবে ২৩৮ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই অর্থ ইউজিসির নীতিমালা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বণ্টন করা হবে।

এ কারণে ইউজিসির নির্দেশনা অনুসরণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও গবেষণার জন্য পৃথক বরাদ্দ রাখেনি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে গবেষণা খাতে ৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের জন্য ইউজিসির কাছে আবেদন করেছে।

আবেদনটি অনুমোদিত হলে সাম্প্রতিক বছরগুলোর তুলনায় গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে গবেষণায় ২ কোটি ৯৩ লাখ টাকা, ২০২৪-২৫ অর্থবছরে ২ কোটি ৬১ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ২ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে ২ কোটি ৭২ লাখ টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ছিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আলাদা করে বরাদ্দ দেওয়া হয়নি—এমন নয়। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়েছে। ইউজিসি কেন্দ্রীয়ভাবে বরাদ্দ বণ্টন করবে।

এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমরা ইউজিসির কাছে ৩ কোটি ৫০ লাখ টাকা চেয়েছি। আমরা আশাবাদী, এই বরাদ্দ পাব। ইউজিসির চূড়ান্ত নির্দেশনা ও বণ্টন পদ্ধতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Globe kalprakash.com

ইউজিসির নির্দেশনায় কুবির বাজেটে গবেষণায় আলাদা বরাদ্দ নেই

বিস্তারিত কমেন্টে