মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৮:১২
শিরোনাম
● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● আট মাসে বিদেশে গেলেন ৪ লাখ ৪৩ হাজার কর্মী ● পাকিস্তানে জরুরি অবস্থা, যা বলল অ্যামনেস্টি ● ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● আট মাসে বিদেশে গেলেন ৪ লাখ ৪৩ হাজার কর্মী ● পাকিস্তানে জরুরি অবস্থা, যা বলল অ্যামনেস্টি ● ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত

বজ্রপাতে একই পরিবারের দুই ভাই গুরুতর আহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৩১
শেয়ার: mail
বজ্রপাতে একই পরিবারের দুই ভাই গুরুতর আহত

জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতের আঘাতে একই পরিবারের দুই সহোদর ভাই গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নয়াগ্রাম এলাকার বাসিন্দা ফয়জুর রহমান ফুলু (৫০) এবং তাঁর ছোট ভাই শহীদ মিয়া (৪৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির সময় দুই ভাই নিজ ঘরের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ তাদের বাড়ির পাশের একটি গাছে প্রচণ্ড বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্র প্রভাবে বিদ্যুতের শক ঘরের ভেতরে ছড়িয়ে পড়লে দুজনই গুরুতর আহত হন।

ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছোট ভাই শহীদ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন।

অন্যদিকে, বড় ভাই ফয়জুর রহমান ফুলু বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

বজ্রপাতে একই পরিবারের দুই ভাই গুরুতর আহত

বিস্তারিত কমেন্টে