শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৭:১৫

প্রকৃতি রক্ষায় একসাথে শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণে আল আমিন মাদ্রাসা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:২১
শেয়ার: mail
প্রকৃতি রক্ষায় একসাথে শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণে আল আমিন মাদ্রাসা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি শহরের বনরুপা এলাকার আল আমিন ইসলামিয়া ফাজেল মডেল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশের মতো রাঙামাটিতেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন ইসলামিয়া ফাজেল মডেল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখতার আহমেদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল আলীম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, অভিভাবক জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মাওলানা ইসমাঈল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক কাকলি আক্তার, গভর্নিং বডির সদস্য মনসুরুল হক এবং সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মোনাফসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর সবাইকে গুরুত্ব দিতে হবে।

পরে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি শেষে পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে কর্মসূচির সমাপ্তি হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

প্রকৃতি রক্ষায় একসাথে শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণে আল আমিন মাদ্রাসা

বিস্তারিত কমেন্টে