বাংলাদেশ ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান

চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন মাসের সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। সভা সঞ্চালনা করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন।

সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, চিতলমারী থানার এসআই লিটন বিশ্বাস, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শোয়েব হোসেন গাজী, সাধারণ সম্পাদক শেখ আছাদুজ্জামান আছাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান (পিকলু), চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ করা হয়। এরপর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি একটি সমন্বিত প্রয়াস। এজন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার, ২৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশিত: ০৫:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬