শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৩১:২৭

অটোরিকশার ধাক্কায় ৩ বছরের শিশুর করুণ মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:১৯
শেয়ার: mail
অটোরিকশার ধাক্কায় ৩ বছরের শিশুর করুণ মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত একটি দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় রাফি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার তারাটিয়া-ডিগ্রীরচর সড়কের পশ্চিম ডিগ্রীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি পশ্চিম ডিগ্রীরচর গ্রামের বাসিন্দা রেজাউল করিমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে রাফি সড়কের পাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে অসাবধানতাবশত মূল সড়কে উঠে পড়ে। এ সময় ডিগ্রীরচরগামী একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

ধাক্কায় রাফি সড়কে ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা করতে অনীহা প্রকাশ করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনার পর এলাকায় অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতি এবং চালকদের অসচেতনতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামীণ সড়কে এসব যানবাহনের গতিনিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

অটোরিকশার ধাক্কায় ৩ বছরের শিশুর করুণ মৃত্যু

বিস্তারিত কমেন্টে