মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫৯:২৬
শিরোনাম
● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের

পরিবেশ সংরক্ষণে গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:১০
শেয়ার: mail
পরিবেশ সংরক্ষণে গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রাঙামাটির কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, শিক্ষক সেলিম আহম্মদ, শাহী সেলিম, বানসিতা দেওয়ান এবং জাতীয়তাবাদী ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক সাকিবুল হাসান সায়েম। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মেহেদী, সদস্য সচিব নাজমুল হাসান নয়ন, সদস্য ইমন হোসেন সোহেল, রাম দাশ, ইয়াসিন উদ্দীন মেঘ, মো. ইমন হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।”

ক্লাবের আহ্বায়ক সাকিবুল হাসান সায়েম বলেন, “গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাব শুধু ক্রীড়া কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও পরিবেশগত উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছে। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই।”

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, “সবুজ পরিবেশ গড়তে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। একটি গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত।”

যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মেহেদী বলেন, “প্রতিটি মানুষ যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে অল্প সময়েই আমাদের পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।”

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৪ জুন ২০২৬ | Globe kalprakash.com

পরিবেশ সংরক্ষণে গ্রিন হিলস্ স্পোর্টিং ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে