মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৩২:৪৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:০৯
শেয়ার: mail
সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে সীমান্তে পুশইন ও বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের আদালত এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে একের পর এক পুশইন এবং বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা বর্তমান সরকারের কূটনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। তারা অবিলম্বে এসব ঘটনার অবসান ঘটাতে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সীমান্তে ‘মানবঢাল’ তৈরির মতো কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপি পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাসুদ রানা এবং পঞ্চগড় জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে