মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৫:৩৯
শিরোনাম
● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● আট মাসে বিদেশে গেলেন ৪ লাখ ৪৩ হাজার কর্মী ● পাকিস্তানে জরুরি অবস্থা, যা বলল অ্যামনেস্টি ● ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● আট মাসে বিদেশে গেলেন ৪ লাখ ৪৩ হাজার কর্মী ● পাকিস্তানে জরুরি অবস্থা, যা বলল অ্যামনেস্টি ● ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত

বাদাম ঢাকতে গিয়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:১০
শেয়ার: mail
বাদাম ঢাকতে গিয়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত

পঞ্চগড় সদর উপজেলায় জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মকছেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই মোজাফফর হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার ৮ নম্বর ধাক্কামারা ইউনিয়নের লাঙলগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে দুই ভাই মাঠে শুকাতে দেওয়া বাদাম রক্ষার জন্য প্লাস্টিকের আচ্ছাদন (ত্রিপল) দিয়ে ঢাকতে যান। এ সময় হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ছোট ভাই মকছেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত বড় ভাই মোজাফফর হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টির সময় জমিতে বাদাম ঢাকতে গিয়ে বজ্রপাতের শিকার হন দুই ভাই। হাসপাতালে নেওয়ার পর ছোট ভাই মারা যান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, মকছেদুল ইসলামের মৃত্যু বজ্রপাতের কারণেই হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে দুই ভাইয়ের এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার এবং পুরো লাঙলগাঁও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

বাদাম ঢাকতে গিয়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত

বিস্তারিত কমেন্টে