সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:২১:৫১
শিরোনাম
● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

যশোরের শার্শা ও বেনাপোলে মশক নিধন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং দুপুরে বেনাপোল পৌরসভার আয়োজনে পৃথক কর্মসূচি পালন করা হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাজারে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দুপুরে বেনাপোল পৌরসভার উদ্যোগে বেনাপোল বল্ডফিল্ড থেকে আরেকটি র‌্যালি বের হয়ে বেনাপোল বাজার ঘুরে বিজিবি ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

পথসভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাংবাদিক বকুল মাহবুব ও জামায়াত নেতা মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে ওয়াহিদ জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শনিবার মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে