রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:১৬:১০

বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ১১:৪৮
শেয়ার: mail
বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার মায়াব্রিজ সংলগ্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৬ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।

অভিযানকালে নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঞ্জু পাটোয়ারী ও আমজাদ হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় পৃথক মামলায় মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মায়াব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার

বিস্তারিত কমেন্টে